স্টাফ রিপোর্টার, কচুয়া :
চাঁদপুরের কচুয়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিস হতে সিংআড্ডা-তেগুরিয়া সড়কের কোমরকাশা হাজীর পুল ব্রীজটি মাঝামাঝি ফুটো হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। শুধু তাই নয় যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে এ ব্রীজের মাঝামাঝি ফুটো দিয়েই ঝুঁকি নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে আসছে। সম্প্রতি ব্রীজটি ফুটে হওয়ায় ভারি মালামাল আনা নেয়া ঝুঁকি নিয়ে পরিবহন চলাচল করছে।
জানা গেছে, কচুয়া ৭নং সদর দক্ষিণ ইউনিয়নে অবস্থিত এ রাস্তা দিয়ে কচুয়া উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কচুয়া-চান্দিনা, নবাবপুর ও য়ায় কষ্টসাধ্য হচ্ছে। তাই দ্রুত জনস্বার্থে ওই ব্রীজটি সংস্কারে এগিয়ে আসতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলিম লিটন বলেন, এ সড়কের কোমরকাশা এলাকার ব্রীজ ফুটো হওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে।


