হাজীগঞ্জে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

চাঁদপুরের হাজীগঞ্জে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ সন্তানের জননী কইতরের নেছা এক দিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বেলা ৩ দিকে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের কালা মিজি বাড়ির বাগানে। তিনি পাশের কিতাব  আলী বাড়ির মৃত তারা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার  দুপুরে মিজির বাড়ির এক নারী বাড়ির পাশে ভিটে বাড়িতে যান তরকারি তুলতে। এ সময় বর্ষায় জমে থাকা অল্প পানিতে একজন নারীর লাশ দেখে চিৎকার শুরু করেন। এ সময স্থানীযরা ছুটে এসে দেথেন পাশের বাড়ির কইতরের নেছার লাশ পড়ে রযেছে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত নারীর ছেলে স্থানীয় একটি মসজিদের ইমাম কিতাব আলী জানান, গত প্রায় এক বছর আগে মা ষ্টোক করে স্মৃতি শক্তি অনেকটাই হারিয়ে ফেলেন। এ দিকে গত বুধবার (১০ জুলাই) সন্ধ্যার পর থেকে মা”কে খুঁজে পাইনি। রাতে আর সকালে অনেক খুঁজেছি আর দুপুরে মায়ের লাশ পেলাম।
হাহীগঞ্জ থানান অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পু্লিশ পাঠিযেছে, মযনা তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।