কচুয়া প্রতিনিধি :
কচুয়ায় রুদ্র সরকার (২) নামে পুকুরে ডুবে এক র্শিশুর মৃত্যু হয়েছে। খলাগাঁও গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রুদ্র ওই গ্রামের বিনয় সরকারের ছেলে।
শিশুটির বাবা বিনয় সরকার জানান, ঘটনার সময় তার পুত্র রুদ্র সরকার ঘর থেকে বের হয়ে আকস্মিক ভাবে পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।


