সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা

ফরিদগঞ্জ প্রতিনিধি :

অনেকেই কোরবানির বিধান না জেনে নিজের স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের সঙ্গে গরু জবাই করে আমোদ ফুর্তি করে। মানব সৃষ্টির মহান উদ্দেশ্যে প্রতিপালন, সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে মানুষের কল্যাণের জন্য মানুষ, পরকালীন মুক্তির জন্য সঠিক নিয়মে যাকাত প্রদান ও মজলুমের হক রক্ষা করাই কোরবানির শিক্ষা। বৃহস্পতিবার ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে  বিকেলে গোস্ত ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানেদুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্বার্থপরতা, মিথ্যাচার, উশৃঙ্খলতা পরিহার করে দলীয়করণ ও আত্মীয়করণ মুক্ত— নৈতিক, মানবিক, কল্যাণ রাষ্ট্র গঠনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির জাতির মুক্তির সনদ ১১ দফা সমর্থন করার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার দেশপ্রেমিকদের কাজ করতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, ড. জমিরুল আক্তার, অবসরপ্রাপ্ত ক‍্যাপ্টেন ওমর ফারুক বিএন, এড. গোলাম সারোয়ার, আফাজ উদ্দিন, হাসিব চৌধুরীসহ অনেকে।

রবিবার পর্যন্ত প্রকৃত প্রতিবন্ধী ও মজলুমদের মাঝে গোস্ত ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি পালন করা হয়।