চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা শাহনূর বেপারী

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গোৎসবকে আরও উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের সহসভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী শাহনূর বেপারী শানু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

শনিবার রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে শাহনূর বেপারী শানু বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, উৎসবের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সহসভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. দীন মো. জিল্লু, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সফিক বেপারী, সহসভাপতি সাহাদাত হোসেন বাটু, ওয়ার্ড যুবদল নেতা ঢালী ফারুক, আজাদ মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।