এপেক্স ক্লাব অব চাঁদপুরের ডিনার মিটিং ও আলোচনা

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের ডিনার মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সংগঠনের চেয়ারম্যান ঘাট চাঁদপুর অস্থায়ী কার্যালয়ে এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাডঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএ নই অ্যাডঃ মাহবুব আলম চিশতী সঞ্চালনায় ডিনার মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ডিনার মিটিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৮ পিডিজি চাঁদপুর বার কাউন্সিল সাধারণ সম্পাদক এপে. অ্যাডঃ জাকির তালুকদার ফয়সাল, এ এপেক্স ক্লাব অব চাঁদপুরের পিপি খলিলুর রহমান, পিপি এপে: অ্যাডঃ হারুনুর রশিদ, পিপি অ্যাডঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিপি শেখ মহিউদ্দিন রাসেল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দলিলুর রহমান ভূঁইয়া, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর : এপেঃ শিক্ষানবিস আইনজীবী সাংবাদিক মনির হোসেন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর – এপেঃ মামুন হোসেন, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশনশিপ এপেঃ আব্দুল মতিন তপদার, এপেক্সিয়ান সাইফুল ইসলাম সেন্টু,এপেক্সিয়ান এওয়াইএম জাকারিয়া, এপেক্সিয়ান এড সরওয়ারুল আলম প্রমুখ।