চান্দ্রায় চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেল ৪টায় ১ ও ২নং ওয়ার্ডের সাধারণ জনগণের আয়োজনেগাজী স্কুল সংলগ্ন মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ১২ নং চান্দরা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ মোঃ ইউসুফ গাজী।
সাবেক মেম্বার আব্দুল মতিন এর সভাপতিত্বে ও চান্দ্রা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,আলমগীর হোসেন,আলহাজ্ব কারী হারুনুর রশিদ,সমাজ সেবক মোঃ আকবর হোসেন, আব্দুর রশিদ মাষ্টার, সাদ্দাম হোসেন ও সুলতান মাঝি।

চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজী বলেন,আমি আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

বিগত সময়ে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা আমাকে ভালবাসেন বলেই আজকে এই আয়োজন করেছেন। এইজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে আমি আপনাদেরকে জানাতে চাই আমি যদি দলীয় সমর্থন না পাই তাহলে নির্বাচনে অংশগ্রহণ করব না। তবে আমার বিশ্বাস বিগত সময়ে দলীয় কর্মকান্ডের কারণে দল আমাকে সমর্থন দেবে। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন।