স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলার ৯নং আটমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সোহেল মিয়াজী (ফারুক)। একই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মো. শাহজাহান পাটোয়ারী।সম্প্রতি কচুয়া
উপজেলা শিক্ষা অফিসার মোছা, শাহিনা আক্তারের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোছনা রানী দে নিশ্চিত করেছেন।নবগঠিত পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল মিয়াজী। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান পাটোয়ারী।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মদ নুরুজ্জামান, সাবিকুন্নাহার, ফজর আলী, মারুফ মিয়াজী, ফাতেমা আক্তার, মর্জিনা আক্তার, মনির হোসাইন, বাবুল মিয়া ও নীলিমা আক্তার।বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নবনির্বাচিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নবনির্বাচিত সভাপতি মো. সোহেল মিয়াজী, সহ-সভাপতি মো. শাহজাহান পাটোয়ারীসহ কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।


