স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে মাদক বিরোধী বিভিন্ন বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ছাত্র-ছাত্রীদের মাঝে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেনসহ প্রশাসনের সকাল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


