চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল মোঃ তাকবীর আবদুল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা জামাতের আমির আব্দুর রহিম, হেফাজতে ইসলামের জেলা সভাপতি লিয়াকত হোসাইন, জেলা গণফোরামের সভাপতি সেলিম আকবর, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী নাদিম পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মত বিনিময় সভায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।