হাইমচরে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির মাসিক সভা

হাসান আল মামুন:

হাইমচর উপজেলায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ আগস্ট সকালে মাসিক সভায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন ভূমি নিরুপম মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম আব্দুল্লাহ আল মামুন, কৃষি অফিসার শাকিল খন্দকার, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, পানিসম্পদ অফিসার মোঃ মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব আশরাফুল হাসান, হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রশিদ, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোঃ ফারুকুল ইসলাম, দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার, হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলহাস সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, পল্লি বিদ্যুৎ অফিসার হাফিজুর রহমান, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।