মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্য আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে আমন ধানের উফশী জাতের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মাসুদ হোসাইন ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহসান মুরাদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গনির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাস, উপ-সহকারী কৃষি কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম, টিটু মোহন সরকার, অমল সরকার, মানছুরা আক্তার, আসমা ফেরদোসী সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন জানান ২০২৪-২৫ এর অর্থ বছরের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ী ঢলে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে পূর্ণবাসন কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ২ হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্য আমন ধানের উফশী জাতের বীজ বিতরন করা হয় ও প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে অন্যান্য উপকরণ বিতরণ করা হবে। এসময় বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগী কৃষক- কৃষাণী বৃন্দ।


