মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী দারাশাহী তুলপাই বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে তুলপাই বাজারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওইদিনই গণনা শেষে দুপুরে ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে মো. হারুনুর রশিদ ছাতা প্রতীকে ৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনার পাটোয়ারী দোয়াত কলম প্রতীকে ৪৭ ভোট পান। ফখরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বপন মিয়া আনারস প্রতীকে পান ২৯ ভোট। এদিকে সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলআমিন মাছ প্রতীক নিয়ে ৬৫ ভোট পান। বিনা প্রতিদ্বন্ধীতায় কোষাধ্যক্ষ পদে রাসেল মিয়া জয়লাভ করেন।
জানা গেছে, বিগত সময়ে এ বাজারে ভোটের মাধ্যমে নির্বাচন হয়নি। যার কারনে চলতি বছর ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাজার সমিতির নির্বাচন করা হয়। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৭৩ জন। ১৭৩জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩টি পদের বিপরীতে ১০জন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীকে নির্বাচিত করেন। পরে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং কর্মকর্তা মোজাম্মদ নূরুল কবির।
এসময় পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, বর্তমান সাধারন সম্পাদক লোকমান হোসেন লায়ন, বিএনপি নেতা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ পাটেয়ারী, বিএনপি নেতা হাজী রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নব নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যরা ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।


