স্টাফ রিপোর্টার:
হৃদরোগে আক্রান্ত হয়েছেন বৈশাখী টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা। বর্তমানে তিনি কলকাতার বিএম বিরলা হার্ট রিচার্স সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন । রবিবার (৮ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার ধারণা করছেন তার হার্টে একাধিক রিং বসানোর প্রয়োজন হতে পারে।
সাংবাদিক ওয়াদুদ রানার পরিবারের সাথে যোগাযোগ করলে জানা যায়, তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে কলকাতা অবস্থান করছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তার শারীরিক সুস্থতা কামনায় সকলের দোয়া প্রত্যাশা করা হয় পরিবারের পক্ষ থেকে।


