দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাসান আল মামুন:

হাইমচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর সকল ১০ টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে অভিভাবক সমাবেশে বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক,বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম মাঝি, সহকারী শিক্ষক মোঃ শাহনেওয়াজ টেলু।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,আপনারা সবাই ছেলে- মেয়েদের প্রতি খেয়াল রাখবেন।ওরা কোথায় যায়,কার সাথে মিশে, কি করছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা যদি সঠিক ভাবে সময়টুকু কাজে ব্যাবহার করো,তাহলেই এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।আপনাদের সন্তানদের নৈতিক শিক্ষা দান করাতে হবে আপনাদের।বাবা ও মা আদর্শ হতে হবে তাহলেই আপনার ছেলে মেয়ে আদর্শবান হবে।মাদক থেকে দূরে সরাতে হবে আপনাদের ছেলেদের আর মেয়েদেরকে কখনো ভাল্য বিবাহ দিবেননা।আপনাদের সন্তানকে দামী ফোন কিনে দিবেননা।আপনাদের সন্তানকে বই পড়তে দিবেন,নিউজ পত্রিকা পড়তে দিবেন তাহলেই আপনার ছেলে মেয়ে ভালো কিছু শিখবে।বই হলো জীবনের বড় একটা বন্ধু।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ।