হাইমচরে ১’শ ৫০ কেজি ইলিশ জব্দ

হাসান আল মামুন:

হাইমচর উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর আওতায় অভিযানের শেষের দিন গোপন সংবাদের বিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মজুদরাখা ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। দিনব্যাপী মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

রবিবার (৩ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর গ্রামে আফসার গাজী নামক একজনের বাড়ি থেকে মজুদকৃত ১৪০-১৫০ মা ইলিশ মোবাইল কোর্টের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এবং গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ মিটারের বেশি জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয় এবং মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক, নীলকমল নৌ পুলিশ এসআই(নি.) আরিফুজ্জামানসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্টেট নিরুপম মজুমদার বলেন, আজকে অভিযানের শেষ দিন, আমারা গোপন সূত্রের মাধ্যমে যান্তে পেরেছি হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর এলাকায় আফসার গাজি নামক একজনের ঘরে ইলিশ মাছ মজুর করা আছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নীলকমল নৌ পুলিশ ও সাংবাদিক এবং স্থানীয়দের উপস্থিতির মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ১৪০-১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানা বিতরন করা হয়। ও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।