হাসান আল মামুন:
হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে ১০ ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ই নভেম্বর সকাল ১০ টায় হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে থানা রোডে এসে পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে ।পথ সভায় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
বিক্ষোভ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ইসহাক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনর রশীদ, কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহ সাংগঠনিক আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সদস্য সচিব আব্দুল মান্নান আখন, সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সাবেক আহবায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মালেক রুমি, ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আনসারীসহ উপজেলা বিএনপি ও অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


