মো. মাসুদ রানা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চাঁদপুরের কচুয়ার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার গুণগতমান ও মানসম্মত শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো খুবই জরুরি। শিক্ষার্থীদেরকে যুগোপযোগী প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশের বিষয়টি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের ত্রিভুজ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষ হতে পারলে তার কর্ম ও ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। তাই শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি তার নৈতিক ও মানবিক দিকগুলোর প্রতি ও খেয়াল রাখতে হবে। তিনি বুধবার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ছবির হোসেন ও সিনিয়র প্রভাষক আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য শাহজালাল প্রধান, গোহট দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, আব্দুর রহিম সিদ্দিকী, প্রভাষক আকলিম আক্তার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রঈছ উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম সোহাগ প্রমুখ। এসময় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবু হায়াত রাকিব, যুগ্ন আহ্বাক আবু বকর, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন ও সাধারন সম্পাদক লিমনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


