মো: মাসুদ রানা:
মনছুর আলী একজন শারীরিক প্রতবন্ধী। জন্ম থেকে তিনি শারীরিক ভাবে প্রতিবন্ধী। বয়স হয়েছে প্রায় ৪২ বছর। বর্তমানে তার স্ত্রী ও ১ সন্তান রয়েছে। প্রথমে খুড়িয়ে খুড়িয়ে চলাচল করলেও তেমন একটা চলতে পারে না। যার কারনে উপজেলা সমাজসেবা অফিস থেকে মনছুর আলীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার করে বর্তমানে মনছুর আলী কচুয়া উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। সে উপজেলার পালাখাল দক্ষিন পাড়া গ্রামের মৃত. সিরাজ মিয়ার ছেলে। দীর্ঘ ৪২ বছর ধরে কষ্টে জীবনযাপন করে চলেছেন তিনি।
জানা যায়, মনছুর আলী একজন শারীরিক প্রতিবন্ধী হলেও থেমে নেই তার জীবন সংগ্রাম। অদম্য গতিতে এগিয়ে চলছেন দীর্ঘ ৪২ বছর। কোন সময় নিজে কিংবা কারো সাহায্যে হুইল চেয়ার নিয়ে ঘুরে বেড়ান তিনি। প্রতিদিন হুইল চেয়ারে বসে ঘুরে বেড়ান বিভিন্ন এলাকা। সমাজের প্রতিটি অনুষ্ঠানে হুইল চেয়ারে করে হাজির হন তিনি। ঘরে ঘুমানোর সময় নিজে নিজে হুইল চেয়ার থেকে উঠা-নামা নিজেই করতে পারেন। উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতাও পেয়ে থাকেন তিনি।
শারীরিক প্রতিবন্ধী মনছুর আলী বলেন, ইচ্ছেশক্তি থাকলে কোন কিছু দাবিয়ে রাখতে পারে না। প্রথমে আমার চলাফেরা কষ্ট হলেও এখন তেমন একটা কষ্ট হয় না। হুইল চেয়ারের মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরা হয় তার। তবে জীবন সংগ্রামে ঠিকে থাকার জন্য প্রয়োজন তার একটি ক্ষুদ্র ব্যবসা। ব্যবসা স্থাপনে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।


