স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার স্মরণে মাদকবিরোধী মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে কুমিল্লা ইউনাইটেড ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন একুশে ক্লাব চাঁদপুর।
উক্ত খেলায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মানিক তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো. রনি প্রধান। উক্ত খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এসএম মোশাররফ হোসেন মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার প্রমুখ। খেলার উদ্বোধন করেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক মিয়াজী।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিঠু তালুকদার, কচুয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল, বিশিষ্ট সমাজসেবক সমর পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতৃবৃন্দ, হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকরা।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরিফ পাটোয়ারী, সহ-সভাপতি ইকবাল হোসেন বৈদ্য এবং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কাইয়ুম হোসেন। খেলায় ধারাবিবরণী দেন কুমিল্লার জনপ্রিয় ধারাভাষ্যকার মো. কবির হোসেন ও আশ্বিনপুর এলাকার সুপরিচিত ধারাভাষ্যকার মো. মোস্তাক আহমেদ।


