চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবিতে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদরে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৭ সালের পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় হলরুমে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ম্যানেজিং কমিটির সভাপতি সোলায়মান পাটওয়ারী বাপ্পি বলেন, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কোন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ না হলে তাকে চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীত করা হবে না। সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ ভাই চাঁদপুর সদরের সকল স্কুলের সভাপতি এবং প্রধান শিক্ষকদের নিয়ে ২ বার মিটিং করেছেন। স্কুল প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকবে, কোন অনৈতিক তদবির গ্রহণ করা হবে না। আইন সবার জন্য সমান, সেজন্য কোন প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না। পাশাপাশি বিদ্যালয়ের ভেতরে কোন শিক্ষার্থীর কাছে মোবাইল কিংবা ইলেকট্রিক সামগ্রী পাওয়া গেলেই সাথে সাথে তাকে টিসি দিয়ের বের করে দেয়া হবে।

চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন এর সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক ও মোঃ সুলতান মাহমুদ রাসেল পাটওয়ারী সঞ্চালনায় উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল-মামুন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ মনির হোসেন, সহকারী শিক্ষক আল আমিন গাজী, সহকারী শিক্ষক রোমানা আক্তারসহ ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।