স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর ও পৌরসভা কার্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিস্কার পরিচ্ছিন্নতা এবং মশা নিধন কর্মসূচির মাধ্যমে এই অভিযান শুরু হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এআরএম জাহিদ হাসান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউট, বিডি ক্লিনিকের স্বেচ্ছাসেবক অংশ নেন।
এসময় উপজেলা চত্বর ও পৌর সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্রেন ও ময়লা ফেলার স্থানে মশা নিধন স্প্রে এবং ব্লিচিং পাউডার ছিটানো হয়। একই সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার আহ্বান জানান।


