স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার সরকারি নিবন্ধনকৃত সমাজসেবা ও যুব সংগঠন ‘খাজুরিয়া ইয়থ ক্লাব’-এর নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়। ৭ সেপ্টেম্বর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। (স্মারক নং-৪১.০১.১৩০০.০০০.০০০.২৮.০০০৬.২৪.২৯৭-এ)
১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. এমরান হোসেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মিজি, সহ-সভাপতি মো. আবুল কাসেম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মেম্বার ও খোরশেদ আলম মানিক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক পারভেজ মোশারফ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম তপদার, সাংস্কৃতিক সম্পাদক মো. সরোয়ার হোসেন চৌধুরী, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন নুরু, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহাতাব উদ্দিন পাটোয়ারী এবং সদস্য হিসেবে রয়েছেন শাজাহান ভূঁইয়া, সালাউদ্দিন সজিব ও ইয়াসিন আখন সুজন।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান বলেন, এর আগেও আমি এই পদে দায়িত্ব পালন করেছি। ক্লাবের ঐতিহ্য ধরে রাখা এবং এলাকার যুবসমাজকে আরও সংগঠিত করার জন্য আমরা কাজ করব। সামাজিক উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে আমাদের প্রচেষ্টা থাকবে।
যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক ভূঁইয়া বলেন, আমি একই পদে পূর্বেও দায়িত্ব পালন করেছি। নতুন কমিটির সবাইকে নিয়ে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করব। যুবকদের দক্ষতা উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া এবারের কমিটিতে তরুণদেরও স্থান দেওয়া হয়েছে। আশা করি, নবীন-প্রবীণের সমন্বয়ে ক্লাবটি আরও ভালোভাবে এগিয়ে যাবে।


