চাঁদপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের রেলওয়ে আক্কাস আলী একাডেমি ও আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিষয় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, শীত মৌসুমে আমরা সাধারণত কম্বল বিতরণ করে থাকি। যা পরিবারের লোকজন ব্যবহার করে থাকে। কিন্তু শীত মৌসুমে আমাদের বিদ্যালয়গুলো চালু থাকায় শীত বস্ত্রের অভাবে অনেক শিশু শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই শিক্ষার্থীদের মাঝে আমাদের এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সাধারণ সম্পাদ কাদের পলাশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শহরের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় এই শীতের পোশাক। এ সময় শীতের পোশাক পেয়ে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।