ফরিদগঞ্জ প্রতিনিধি:
ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল ও গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা আনোয়ার হোসেন আখন্দ পুলিশের হাতে আটক হয়েছে। কাউসারুল আলম কামরুল জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়ীত্বে আছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশেষ তথ্যের ভিত্তিতে কাউসারুল আলম কামরুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে। সে রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। অন্যদিকে গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা আনোয়ার হোসেন আখন্দকে তার নিজ এলাকা থেকে আটক হয়।
(ইউপি চেয়ারম্যানের ফেসবুকে স্ট্যাটাস হুবহুব দেওয়া হলো: আমি এরেস্ট, দোয়া করবেন।
আমার পরিষদের জহির মেম্বার আমাকে এরেস্ট করাইছে। সে পেনেল চেয়ারম্যান হিসেবে দািয়ত্ব পাবে এই জন্য।)
স্থানীয় সূত্রে জানাযায়, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও রুপসা বাজারে চেয়ারম্যান কামরুলের নিজস্ব কার্যালয় ভাংচুর করা হয়। এরপর কামরুল বেশ কয়েকদিন আত্মগোপনে ছিলেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, দুইজনকে আটক করা হয়েছে, চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলের বিরুদ্ধে নাশকতার ঘটনায় মামলা রয়েছে। তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।


