হাসান আল মামুন:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগান কে সামনে রেখে হাইমচর উপজেলার কমলাপুর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ জানুয়ারি বিকেলে কমলাপুর দাখিল মাদরাসা মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
কমলাপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আঃ হামিদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এম এম আলমগীর হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আহসানুল হক, কমলাপুর দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান পাটোয়ারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাসুদ খাঁন, সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর তহবিলদার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মো: আল আমিন খান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
বার্ষিক ক্রীড়ায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার কারীদের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।


