মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়া উপজেলার দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রতিষ্ঠান সাচার রাজারামপুর এলাকায় অবস্থিত বাইতুন নুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলম প্রধান, উপদেষ্টা জসিম উদ্দিন সবুজ, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাদ্রাসার সহ-সাধারন সম্পাদক কবির হোসেন মোল্লা সহ আরো অনেকে। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


