শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত ও ২ জন পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (৩ জুন ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর মামলা নং-১২০/২৫ (শাহরাস্তি)-এর ১ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মো. নুরুল আলম (৩৫), পিতা—মৃত মাস্টার আব্দুল হাই, গ্রাম—রাজাপুর, থানা—শাহরাস্তি, জেলা—চাঁদপুরকে গ্রেফতার করেন।
এদিকে, এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে জিআর মামলা নং-১০১/২৪ (শাহরাস্তি)-এর পরোয়ানাভুক্ত আসামী আলমগীর হোসেন (লতা আলমগীর), পিতা—মৃত আব্দুল খালেক, গ্রাম—শিমাইল (বৈরাগী বাড়ি), থানা—শাহরাস্তি, জেলা—চাঁদপুরকে গ্রেফতার করেন।
অপরদিকে, এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর মামলা নং-২৪১৩/২১-এর পরোয়ানাভুক্ত আসামী হাসান, পিতা—বিল্লাল হোসেন, মাতা—তাসলিমা বেগম, গ্রাম—শোরশাক, থানা—শাহরাস্তি, জেলা—চাঁদপুরকে গ্রেফতার করেন।
শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


