চাঁদপুরে কোচ উপর আম্পায়ারের হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে কোচ উপর আম্পায়ার কর্তৃক হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট লীগের ফাইনাল খেলা চলাকালীন সময়ে। এবিষয়ে ক্রীড়া সংস্থা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে হামলার শিকার হওয়ার সাংবাদিক ও ক্রিকেট  কোচ কামরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানাযায়, এই ফাইনাল খেলায় দুই আম্পায়ার জয়নাল ও ভুট্টো নামের দুজন দায়িত্ব পালন করে আসছেন। হাসান আলী হাই স্কুলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করে  সাংবাদিক ও সাবেক ক্রিকেটার কামরুল ইসলাম।
খেলার বিরতিতে মাঠ থেকে উত্তেজিত হয়ে কোচ ও ম্যানেজার কামরুল ইসলামকে বিভিন্ন গালাগালি ও হুমকি ধামকি দিতে থাকে এই বিষয়ে কামরুল মৌখিক প্রতিবাদ করায় তাকে কিল ঘুসি মারতে থাকে আম্পায়ার জয়নাল। সে আল-আমীন একাডেমির প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার সময় জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারি উপস্থিত ছিলেন।
এ সময় হাসান আলী উচ্চ বিদ্যালয়ের কোচ ও ম্যানেজার  কামরুলকে উদ্ধার করে ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারিরা।  এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতির নিকট আজ লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং  অ্যাম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি / সাধারণ সম্পাদকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
এই বিষয়ে সাংবাদিক মহল ও ক্রীড়াঙ্গনে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় হচ্ছে।