চাঁদপুরে মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মো. মানিক মিজি (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল চাঁদপুর সদর থানাধীন বাস স্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা রোডস্থ জসিম ছৈয়াল এর অটো গ্যারেজ এর ভিতর থেকে তাকে আটক করা হয়।

মো. মানিক মিজি চাঁদপুর পৌরসভার বাসস্ট্যান্ড (স্বর্ণখোলা রোড) এলাকার মো: আবুল কাশেমের ছেলে। এসময় তাকে গাঁজা সেবন অবস্থায় ৩ গ্রাম গাঁজাও জব্দ করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা অর্ধদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।