স্টাফ রিপোর্টার :
নৌপথ আবারো আস্থা ও ঐতিহ্য হিসেবে ফিরে আসবে—সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আজ সকালে চাঁদপুর নৌ টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের নৌপথগুলোকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং বা নদী খনন করা হবে এবং সেই সাথে নৌবন্দরগুলোকে আধুনিকায়ন করা হবে।
চাঁদপুর নৌ বন্দরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন—
“চাঁদপুর নৌ বন্দর আধুনিকায়নের কাজ বর্তমানে বন্ধ আছে। বারবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদারকে দিয়ে কাজ করানো যায়নি। তাই এই অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে নতুনভাবে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।”
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর নৌ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের উদ্দেশ্যে রওনা হন।


