মো: মাসুদ রানা, কচুয়া, চাঁদপুর:
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুলসুমা আক্তার নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। কুলসুমা আক্তার ইতিমধ্যেই কচুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
তিনি শনিবার লতিফপুর,কোমরকাশা,দূর্গাপুর সহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে হাঁস মার্কা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন। এবার জন প্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট,নারী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় আলোচনায় রয়েছেন তিনি।
কুলসুমা আক্তার বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। জনগণের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। বিনির্মান ও নাগরিক সেবা প্রত্যাশা পূরণের লক্ষ্যে আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


