জীবন পাঠ

শাদমান শরীফ

 

মাটি থেকে বৃষ্টির ঘ্রাণ নিয়ে
শুয়ে পড়েছি মাটিতে
ভাবছি এবেলা মাটিতেই ঘুমাবো

তুমিও আমার পাশ ফিরে ঘুমাতে পারো
বিছানার অদূরে রক্তজবা নেশা বিলায়
দূরে অবিশ^াসের আকাশে উড়ে শরীরের ঘ্রাণ
আমরা এভাবে আমাদের জীবনপাঠ করি একবার

মাতাল অনুভুতি জীবনের গতি বাঁকা করে
গুংগুর রোদে বেলা ভিড়ে গেছে, অবশেষে
ক্লান্ত বিছানায় দুর্বিশ^ নিঃশ^াস নিয়ে দ্রুত
উঠতে পারো তুমি………

বৃষ্টির যৌনতায় অগাত্যা মাটি পোয়াতী হয়
অথচ বিছানা ছাড়া তুমি পোয়াতী হলে
পুরুষের বীর্য ছাড়া