আজ সাহিত্য একাডেমীর মাসিক আড্ডা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
আজ শুক্রবার চাঁদপুর সাহিত্য একাডেমীর মাসিক সাহিত্য আড্ডা ২০২৪ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩১ মে) বিকেল ৫ টায় সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করবেন চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের সাহিত্যিকগণ।
এবারের সাহিত্য আড্ডায় সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও স্বরচিত সাহিত্য পাঠ করা হবে।
এছাড়াও সাহিত্যিকদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা সভায় কবি, কথাসাহিত্যিক, গল্পকার ও বিভিন্ন পর্যায়ের সাহিত্যিকগণ সাহিত্য পাঠ করবেন।
সাহিত্য একাডেমীর এবারের সাহিত্য আড্ডা কে কেন্দ্র করে সাহিত্য একাডেমী প্রাঙ্গণ উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে উঠবে এমনটাই মনে করছেন সাহিত্য সংশ্লিষ্টরা।
স্বরচিত লেখা নিয়ে সাহিত্য একাডেমীতে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন একাডেমীর অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুস্তাফিজুর রহমান।