চাঁদপুরের সাবেক ডিপিইও আক্তার হোসেন মারা গেছেন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

 

চাঁদপুর জেলার সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আক্তার হোসেন মারা গেছেন। তিনি গতকাল রাত শুক্রবার রাত সাড়ে নয়টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬৪ বছর।

তার ঘনিষ্টসূত্রে তার মৃত্যুর খবর নিশ্চত হওয়া গেছে।

তিনি চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন।

চাঁদপুরে দায়িত্বপালনকালীন সময়ে তার স্বচ্ছতা ও ন্যায়পরায়নতার জন্য শিক্ষক মহলে প্রশংসিত ছিলেন।