নৈতিকতা

আবু ইউসুফ:

 

একটি ফুল অনেক সময় পর পূর্ণতা পায়
পায় স্নেহের আচ্ছাদন,
এর দিকে নজর দেওয়ার কায়দা করেছে
নতুনভাবে যত বাছাধন।
খোলামেলা আবৃত-অনাবৃত দুটি রূপে
চালায় ভাবের অবগাহন,
পণ করে কেউ একালে সাজিয়ে দিতে
সুখে ভরা আশার জীবন।
কেউবা করে আলখাল্লা পরে পরকালে
নিতে মহা সুখের বৃন্দাবন,
এসব মূলে কোনটাই নয়, যত নোংরামো
নৈতিকতা বোধ স্খলন।
সব দিকে সব বিভৎস আয়োজন চলে
পতিতার মতো মেলাবন্ধন,
অন্য দিকে চলে লোলুপতার মৌল নীতি
হারামজাদাদের আস্ফালন।
হাঁক ডাক খুব জনতা নিয়ে সড়ক ভরা
নিয়ে ধর্ম ভীরুর জীবন,
বিশ্বাস তাদের জগৎ জুড়ে গদি নাড়ানো
জন্মিবে না এমন মহাজন।
ছি… তোদের গো মগজের ভারে করছে সম্মান
ঘৃণ্য ইতিহাসের মহাজন,
নীতিতে অটল এটা নয় বোকার দল লালার জন্য
নেতার নীতিতে লুচ্চার ভজন।
রে…লুচ্চা!