চাঁদপুরে শিশু খাদ্য মজুদ করায় ৪০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে শিশু খাদ্য মজুদ করার অপরাধে একটি ডিলার প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে
চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভোক্ত অধিকার জানায়, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রয় করায় অপরাধে হাসান এন্টারপ্রাইজকে এ জরিমানা আরোপ করা হয়। তাৎক্ষনিক অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে। পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করে মালিক পক্ষ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযানে নেতৃত্ব দেন ।