হাইমচরে যুবককে কুপিয়ে হত্যা

হাসান আল মামুন

চাঁদপুরের হাইমচরে এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওমর ফারুক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ দুপুরে ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে এ সংঘর্ষটি ঘটে। ওমর ফারুক ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের উত্তর চরভাঙ্গা গ্রামের খালেক ঢালীর ছেলে।

ফারুকের আত্মীয় স্বজন ও স্থানীয়রা জানান,ভিকটিম ওমর ফারুক ছোট লক্ষীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার (৭০) বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বাগবিতণ্ডা ও ঝগড়া মারামারি শুরু হয়। আজ সকালে সম্পত্তির মধ্যে বিল্লাল, কুদ্দুস ও হাবিব গংরা জোর করে পুকুরের ঘাটলা দেয়। ফারুকের নানা হাসু মৃধা বাঁধা দিতে গেলে তারা ধাক্কা দেয় এবং কিল ঘুষি মারে। এমতাবস্থায় নাতি ওমর ফারুক তাদেরকে বাঁধা দিতে গেলে ফারুককে মারতে থাকে। একপর্যায়ে বিল্লাল, হাবিব, কুদ্দুস দা,ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে যখম করে ফারুকককে । পরে হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, ওমর ফারুককে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছে। চিকিৎসার ৫/৬ মিনিট চিকিৎসার পরই ওমর ফারুকের মৃত্যু হয়।

এব্যাপারে হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ নাজমুল হাসান জানান, অভিযুক্ত পরিবারের ৩ জনকে হাইমচর থানায় জিজ্ঞাসা বাদ করার জন্য আনা হয়েছে। মৃত যুবককের ময়না তদন্তের জন্য চাঁদপুরে পেরণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে।