মো. মাসুদ রানা, কচুয়া :
বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেব হোক শপথ এই স্লেগানে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৯ ব্যাচের জমকালো আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বন্ধুদের পরষ্পরের সঙ্গে দেখা এই মিলন মেলা আনন্দ মেলায় রূপ নেয়। এসময় ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা আগামীতে আরো বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও পরিকল্পনার কথা জানান। গানে গানে মুখরিত ছিলো পুরো অনুষ্ঠানটি।
এসময় স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরো ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। পরে দুপুর বেলায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে বন্ধুদের মাঝে টি-শার্ট বিতরণ ও র্যালি বের করা হয়। র্যালিটি লাল গালিচায় দিয়ে বিদ্যালয় মিলাতয়নে প্রবেশ করে একে একে শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান,বিশেষ অতিথি,শিক্ষক ও প্রাক্তন শিক্ষকদের ক্রেষ্ট প্রদান করা হয়।
২০০৯ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,সাবেক শিক্ষক আব্দুল মতিন দেওয়ান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর ইনচার্জ ও বিশিষ্ট সমাজসেবক মো. সাজেদুল হাসান কামাল,পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান জেমস সহ আরো অনেকে। এসময় বিদ্যালয়ের শিক্ষক,২০০৯ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এমন সুন্দর মনোরম অনুষ্ঠানের ব্যবস্থায় করায় ২০০৯ সালের এসএসসি ব্যাচের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।


