মেহার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার এবং বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন মেহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বিদ্যমান গাছ সংরক্ষণে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল কাইয়ুম বাবু, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়ন করা হয়।