স্টাফ রির্পোটার:
জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নিপ্পন’ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার।
মঙ্গলবার (৩০ জুন) চাঁদপুরের বাবুরহাট বাজারের জিন্টু সুপার মার্কেটের চতুর্থ তলায় কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও কামরুল হাসান ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে জাপানি ভাষা শেখার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাপানে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই ‘নিপ্পন’ কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, সারাদেশে ‘নিপ্পন’-এর বর্তমানে চারটি শাখা রয়েছে। এর মধ্যে চাঁদপুরের বাবুরহাট শাখাটি চতুর্থ। এই শাখার মাধ্যমে জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই আন্তর্জাতিক মানের জাপানি ভাষা শেখার সুযোগ পাবেন।
চাঁদপুর শাখার ম্যানেজার (প্রোপ্রাইটর) মো. রিয়াদ হোসেন জানান, প্রতিষ্ঠানটিতে তিন মাস মেয়াদি এন-৫ (N5), এন-৪ (N4) এবং জেএফটি (JFT) কোর্স পরিচালিত হবে। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আধুনিক শ্রেণিকক্ষে পাঠদান করা হবে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ভাষা দক্ষতা অর্জন করতে পারেন।
উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর শাখার ম্যানেজার মো. রিয়াদ হোসেন, শিক্ষক শরীফুল ইসলাম আজহারী, রায়হান শেখসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, আধুনিক শ্রেণিকক্ষ, যুগোপযোগী পাঠদান পদ্ধতি এবং জাপানমুখী শিক্ষার্থীদের জন্য কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে ‘নিপ্পন’ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার চাঁদপুরে একটি বিশ্বস্ত ও মানসম্মত ভাষা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদী।


