সাংবাদিক সোবহান ফারুক গুরুতর অসুস্থ

স্টাফ রির্পোটার:

মতলব দক্ষিণ উপজেলার বিশিষ্ট সাংবাদিক সোবহান ফারুক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এরআগে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন।

এদিকে সাংবাদিক সোবহান ফারুকের অসুস্থতার খবর পেয়ে তাঁর সহকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা তাঁর চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন।

তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে। একই সাথে সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের নিকটও তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।

সকলেই আশা প্রকাশ করছেন, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আবারও তাঁর পরিবার এবং কর্মক্ষেত্রে ফিরিয়ে দেন। আমিন।