স্টাফ রিপোর্টার
সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য ও অন্য সদস্যদের আত্মার শান্তি কামনা এবং সাহিত্য একাডেমির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে চাঁদপুর শহরের নতুনবাজারের গোপাল আখড়া মন্দিরে ৬ জুলাই সোমবার সন্ধ্যায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় একাডেমির পক্ষে সমন্বয় করেন একাডেমির নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত। এসময় একাডেমির সাধারণ সদস্য খোকন মজুমদারসহ মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রয়াতদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পূজারী অনিক গোস্বামী।


