স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপন, কার্যনির্বাহী কমিটির সদস্য শরিফ আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান স্বপনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন ফখরুল ইসলাম ফয়সাল।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন ফখরুল ইসলাম ফয়সাল।
এসময় তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজকে এগিয়ে নিতে পারে। তিনি সাংবাদিকদের কলমের মাধ্যমে উপজেলার উন্নয়ন, জনস্বার্থ এবং সামাজিক সমস্যা তুলে ধরার আহ্বান জানান। বিশেষ করে মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কলম সৈনিকদের পাশে তিনি সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।
প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুননবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস ছোবহান লিটন, সিনিয়র সহ-সভাপতি এম. কে. মানিক পাঠান, সহ-সভাপতি এস. এম. মিজানুর রহমান ও মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সৌরভ, প্রচার ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আমান উল্লাহ ফারাবী এবং সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ণ রবিদাস, এস. এম. ইকবাল হোসেন, আব্দুল সালাম মাছুম, মামুনুর রশিদ, শামীম হোসেন, এফ. এ. মানিক, জসিম হোসেন, গিয়াস উদ্দীন ও শাখাওয়াত হোসেন মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মনির হোসেন, মো. আজাদ পাটওয়ারী, রানা জমাদার ও আতিক ভূঁইয়াও অনুষ্ঠানে অংশ নেন।


