স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শুরা অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ সেশনের জন্য হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান পুনরায় সভাপতি এবং মাওলানা মুহাম্মদ নুরুদ্দীন খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা শুরা অধিবেশনে শুরা সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি আদর্শভিত্তিক রাজনীতি, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার শুরা সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


