চাঁদপুরে স্টেইনলেস স্টীল ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে স্টেইনলেস স্টীল ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর ক্লাবে চাঁদপুর শরীফ স্টীলের সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেবি স্টেইনলেস স্টীল মিলস্ লিমিটেডের হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং ও ডিজিএম (কর্পোরেট) মীর মফিজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, এসকেবি স্টেইনলেস স্টীল সব সময় মানসম্পন্ন পণ্য ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বজায় রেখেই প্রতিষ্ঠানটি দেশের বাজারে এগিয়ে যেতে চায়। আপনাদের মূল্যবান মতামত আমাদের সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

চাঁদপুর শরীফ স্টীলের স্বত্বাধিকারী ও এস.কে.বি এর ডিলার আলহাজ শরীফ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস.কে.বি এর ম্যানেজার (সেলস্ অ্যান্ড মার্কেটিং) আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন।

আন্-নাজির আইডিয়াল মাদরাসার পরিচালক মো.হারিছ উদ্দিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ এস.কে.বি এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার ডিলার, ব্যবসায়ী প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।