স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
চাঁদপুরের ফরিদগঞ্জে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনকোর্সমেন্ট উইং এবং পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সুলতানা সালেহা সুমী।
অভিযানকালে উপস্থিত ছিলেন ,পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ হান্নান সহ
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান। অভিযানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় মেসার্স চরবসন্তু ব্রিকস, মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিকস ও মেসার্স মানিকরাজ ব্রিকস ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর ৫(১) এবং ১৫ (১) ধারা লংঘন করে ইট ভাটা পরিচালনা করায় মোট ৬০,০০০/-(ষাট হাজার) টাকা
জরিমানা আদায় করা হয়।
অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইন্সের একদল পুলিশ ফোর্স ও ফরিদগঞ্জ থানা পুলিশসহ এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।


