চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিসের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম থেকে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিসের উদ্যোগে জশনে জুলুসের আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিসের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

র‍্যালি শেষে বাদ মাগরিব চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রঈছুর রহমান, সহকারী সমন্বয়ক মোজাম্মেল হোসেন শাহিন, সরকারি সমন্বয়ক গিয়াস উদ্দিন নান্নু মিয়াজী ও মহসিন সরদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল রাত সাড়ে ৮টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।