স্টাফ রিপোর্টার:
শারীরিক ও পারিবারিক কারণ দেখিয়ে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন লেখক ও সাংবাদিক কাদের পলাশ। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে কাদের পলাশ উল্লেখ করেন, ব্যক্তিগত শারীরিক ও পারিবারিক কারণে সভাপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা দিন দিন কঠিন ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি মূলত সাহিত্যচর্চার সঙ্গে সম্পৃক্ত। ফলে নৃত্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে বর্তমানে সম্ভব হচ্ছে না।
পদত্যাগের বিষয়ে কাদের পলাশ বলেন, “সপ্তরূপা চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ নৃত্য সংগঠন। এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন নৃত্য উৎসব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পেরে ভালো লেগেছে। তবে মূলত আমি সাহিত্যের মানুষ। নৃত্য নিয়ে আলাদাভাবে কাজ করা বর্তমানে আমার জন্য কঠিন ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তিনি আরও বলেন, সপ্তরূপার সঙ্গে কাজ করার সময়টি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
পদত্যাগপত্রে কাদের পলাশ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের প্রতি অনুরোধ জানান।


