ফরিদগঞ্জে জমি দখল চেষ্টার অভিযোগ

স্টাফ রির্পোটার, ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে মোঃ নেছার আহমেদ মোল্লার বিরুদ্ধে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। যার নং- ৮৫৭।
ভয়ভীতি ও দখলের অভিযোগ এনে উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামের মোল্লাবাড়ির মোঃ ফজলুল করিম জানান, তিনি একই বাড়ির ওয়াহেদ আলীর পুত্র অলীমুদ্দিন ও খলিলুর রহমানের দুই পুত্র আব্দুর রব মোল্লা ও মনোহর মোল্লা এবং ভেলুয়া সুন্দরী থেকে মালিকীয় ও দখলীয় সম্পত্তি হইতে ৭৫৮ দাগে ১ শতাংশ সম্পত্তি সাফকবলা দলিল মূলে ক্রয় করেন। যার দলিল নং ৮৪৯৪, তাং-২৪-০৮-৮৭। এছাড়া আব্দুল মতিন মোল্লা ও আবুল হোসেন মোল্লাদের মালিকীয় ও দখলীয় সম্পত্তি হইতে ক্রয় করেন ১ শতাংশ। যার সাফকবলা দলিল নং ৮৫৬২, তারিখ- ২৭-০৮-৮৭ এবং তিনি এই সম্পত্তি দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন। এছাড়া বাড়ির এজমালি একটি পুকুর ইজারা দিতে গেলে সেই পুকুরটি তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পায় এবং চুক্তি মোতাবেক তিনি সেই পুকুরে মাছ চাষ শুরু করেন। অভিযুক্ত নেছার আহম্দে ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তার ২ শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হয়রানি করে আসছে এবং ইতিপূর্বে অনেকবার তাকে মারার চেষ্টাও করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তার ইজারাকৃত পুকুরে মাছ চাষ করতে তারা বাঁধা প্রদান করে আসছে এবং বর্তমানে পুকুরে মাছ চাষে দেখভাল করতেও বাঁধা প্রদান করে আসছে। আমাকে বলে যদি পুকুরে মাছ চাষ করছ বা পুকুরে নামোছ তাহলে বিষ প্রয়োগ করে মাছের ক্ষতি করে ফেলবে। আমার পৈতৃক সম্পত্তির ৯৪০ দাগের একটি সম্পত্তির উপর দিয়ে নেছার আহমেদ জোরপূর্বক রাস্তা নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছে। সেখানে বাঁধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমি প্রশাসনিকভাবে এর সুষ্ঠু সমাধান দাবি করছি।
বিষয়টি নিয়ে একই বাড়ির সিরাজুল হক মোল্লা, আব্দুল কাদির মোল্লা, আলমগীর হোসেন, হুমায়ুন কবির সহ আরও কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, এ সম্পত্তি হাফেজ মোঃ ফজলুল করিমের, পুকুর ইজাড়াও তিনি নিয়েছেন। এলাকায় শান্তি রক্ষার্থে আমরা এর একটি সুষ্ঠু সমাধান চাই। সম্পত্তির বিষয়ে আদালতে মামলা করা হয়েছে, যা বর্তমান হাইকোর্টে চলমান।
অন্যদিকে অভিযুক্ত মোঃ নেছার আহমেদ মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, উপরে উল্লেখিত সম্পত্তি আমাদের ক্রয়কৃত সম্পত্তি এবং ফজলুল করিমের অনেক আগেই আমরা এই সম্পত্তি ক্রয় করি। ফজলুল করিম যাদের থেকে এই সম্পত্তি ক্রয় করেছে তারা এই সম্পত্তির মালিক না বলে তিনি জানান। কিন্তু এ সময় নেছার আহমেদের ক্রয়কৃত সম্পত্তির কোন দলিল দেখাতে পারেননি এবং ফজলুল করিমকে হুমকি ধমকির দেয়নি বলে দাবি করেন।